যুবরাজ কাঁদালেন শিল্পাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট তারকাদের আনন্দে কাঁদা আর একে অপরকে আলিঙ্গন করার দৃশ্যটি অন্য সব ক্রিকেটপ্রেমীর মতোই দেখছিলেন বলিউড অভিনেত্রী এবং রাজস্থান রয়্যালসের স্বত্বাধিকারী শিল্পা শেঠি। কিন্তু ভারতীয় দলের ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের চোখের পানি দেখে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারেননি শিল্পা। দর্শক গ্যালারিতে বসে তাই যুবরাজের সঙ্গে আনন্দে কাঁদলেন শিল্পাও। ভারতের সংবাদভিত্তিক একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথাই জানান এই বলিউড তারকা। তিনি বলেন, ‘যুবরাজের কান্না দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তাঁর কান্না আমাকে এতটাই আবেগতাড়িত করেছে যে শেষ পর্যন্ত আমিও কেঁদেছি।’ শিল্পা শেঠি আরও বলেন, ‘শুধু তাই নয়, ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল, তখন আমার বাবাও কেঁদেছিলেন। আর তখন আমি বয়সে অনেক ছোট ছিলাম। মনে হলো, ২৮ বছর পর এবারের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বাবার সেই আবেগকে আমি নতুন করে অনুভব করলাম।’ শিল্পা আরও জানান, ‘আমি জানি, ভারত বিশ্বকাপ শিরোপা জিতেছে। এটা অবশ্যই একেবারেই অন্য রকম একটা অনুভূতি। আর ভারতের এ জয় অনেকের মতো আমাকেও আবেগতাড়িত করেছে। আর এই জয়ের আনন্দ যে কতটা রাজস্থান রয়্যালসের সুবাদে, তা আমি পুরোপুরি অনুভব করতে পারি।’ ওয়েবসাইট।