যুবরাজের জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি পর্দার যুবরাজকে কে না চিনতেন! মঞ্চ থেকে টিভি দর্শক—সবার ভালোবাসায় সিক্ত অভিনেতা খালেদ খান যুবরাজের ৫৯তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আজ সন্ধ্যায় তাঁর স্মৃতিচারণা করবেন স্বজনেরা। এই অনুষ্ঠানে তাঁকে নিবেদন করা হবে গান; আবৃত্তি করা হবে তাঁরই স্মরণে। নাতিদীর্ঘ এই অনুষ্ঠানে যাঁরা থাকবেন, তাঁদের সবাই যুবরাজের ঘনিষ্ঠজন কিংবা ভক্ত।
আয়োজনটি নিয়ে যুবরাজ-কন্যা জয়ীতা বলেন, ‘বাবার জন্মদিনের এই আয়োজন করেছে যুবরাজ সংঘ। বাবাকে স্মরণ করে আজ আমরা নিজেরাই গান ও আবৃত্তি করব।’
‘যুবরাজ জন্মসন্ধ্যা’য় খালেদ খানকে নিয়ে কথা বলবেন নাসির উদ্দীন ইউসুফ, মফিদুল হক; আবৃত্তি করবেন লায়লা তারান্নুম, গোলাম সারওয়ার ও জহিরুল হক; গান করবেন ইফ্ফাত আরা দেওয়ান, পাপিয়া সারোয়ার, সঞ্চিতা দত্ত, বুলবুল ইসলাম, মামুন জাহিদ ও ভজন বাউল।
দীর্ঘদিন মোটর নিউরনে ভুগে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মাত্র ৫৭ বছর বয়সে চলে যান খালেদ খান। ১৯৫৭ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে তাঁর জন্ম। আবৃত্তিকার হিসেবেও সমাদৃত হয়েছিলেন খালেদ খান। গত বছর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর আবৃত্তিগুলো নিয়ে প্রকাশ করা হয় একটি অ্যালবাম।