যে ছ বি আ স ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডলাফাঙ্গে পারিন্দেপ্রদীপ সরকার তাঁর বলিউড অভিষেকে সবারই প্রশংসা কুড়িয়েছিলেন। বিদ্যা বালান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত, রাইমা সেনকে নিয়ে পরিণীতা নির্মাণ করে বক্স অফিস ও সমালোচক—উভয় পক্ষেরই সমর্থন পেয়েছিলেন প্রদীপ। তবে প্রযোজক হিসেবে যশ রাজ ফিল্মসের লাগা চুনারি মে দাগ ছবিতে খুব একটা সুবিধা করতে পারেননি প্রদীপ। দুর্বল চিত্রনাট্যের কারণে দর্শক ফিরিয়ে দিয়েছিল ছবিটিকে। তবে যশ রাজ ফিল্মস প্রদীপকে ফেরায়নি। দ্বিতীয়বারের মতো প্রদীপ ফিরে আসছেন যশ রাজদের ছবির মাধ্যমে। ছবির নাম লাফাঙ্গে পারিন্দে। আজকাল বলিউডে বদমাশ, কামিনে গালির ফ্যাশন। সেই ধারাবাহিকতায় এবার লাফাঙ্গে হয়েছেন নিল নিতিন মুকেশ। প্রথমবারের মতো তাঁর নায়িকা হয়েছেন দীপিকা পাড়ুকোন। আজকাল রোমান্টিক-কমেডি কিংবা রোমান্টিক কিংবা শুধু কমেডি ছবির চাহিদা বেশি। তবে রোমান্টিক-অ্যাকশন ছবি সে অর্থে হচ্ছে না। লাফাঙ্গে পারিন্দে পুরোপুরি রোমান্টিক-অ্যাকশন ছবি। ধুম সিরিজের মতো না হলেও মোটরবাইক এ ছবির অন্যতম প্রধান চরিত্র। মুম্বাইয়ের রাস্তায় মোটরবাইক প্রতিযোগিতা নিয়ে লাফাঙ্গে পারিন্দের গল্প। ছবিতে নিলকে নিজের স্টান্ট নিজেরই করতে হয়েছে। আগামী ২০ আগস্ট মুক্তি পাবে লাফাঙ্গে পারিন্দে।হলিউডইনসেপশনপ্রথম ছবি ফলোয়িং-এর (১৯৯৮) পর পরিচালক ক্রিস্টোফার নোলান খুব একটা মৌলিক কাহিনি নিয়ে ছবি নির্মাণ করেননি। তাঁর ছবিগুলো হয়তো ছিল কোনো ছবির রিমেক কিংবা কোনো কমিক বই বা ছোটগল্প অথবা উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত। তবে এবার এক যুগ পর মৌলিক কাহিনি নিয়ে ছবি নির্মাণ করেছেন নোলান। ছবির নাম ইনসেপশন। তাও আবার লিওনার্দো ডিক্যাপ্রিওকে নিয়ে ছবি। মেধাবী চোর ডম কবের চরিত্রে ক্যাপ্রিও আকর্ষণীয় বটে! ক্যাপ্রিও ছাড়া অন্যান্য চরিত্রে আছেন কেন ওয়াটনবি, জোসেফ গর্ডন লেভিট, ম্যারিওন কটিলার্ড প্রমুখ। কটিলার্ডের চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ভারতের ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এই ছোট চরিত্রে ঐশ্বরিয়া কাজ করতে অসম্মতি জানালে কটিলার্ডকেই বেছে নেন নোলান। ইনসেপশন রহস্যে ঘেরা সাই-ফাই, থ্রিলার ছবি। এর কাহিনি গড়ে উঠেছে ক্যাপ্রিওকে ঘিরে। ক্যাপ্রিও তাঁর মনকে ব্যবহার করে পৃথিবীর অনেক দুঃসাধ্য চুরি করেছেন। বিশ্বব্যাপী ক্যাপ্রিওর নামডাক। তবে এবার ক্যাপ্রিওকে মন ব্যবহার করে চুরি করতে হবে একটি সূত্র। ইনসেপশন মুক্তি পাবে আগামী ১৬ জুলাই।সূত্র: ওয়েবসাইট