যে ছ বি আ স ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড‘দাবাঙ’ওয়ান্টেড দেখে যাঁদের সালমান খানপ্রীতি দ্বিগুণ হয়েছে, দাবাঙ মুক্তি পাওয়ার পর সেই ভালোবাসা নাকি তিন গুণে গিয়ে দাঁড়াবে। এমন অভিমত জনপ্রিয় পরিচালক-কাহিনিকার অনুরাগ কশ্যপের ভাই অভিনব কশ্যপের। প্রথমবারের মতো অভিনব দাবাঙ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আসছেন। সালমান খান, তাও আবার ঘুষখোর দুর্নীতিবাজ পুলিশ অফিসার চরিত্রে! চিন্তা করা যায়? এমনই এক চরিত্রে আসছেন সালমান। পুরো ছবিতে গোঁফ ব্যবহার করেছেন। উত্তর প্রদেশ ও বিহারের শাসনব্যবস্থার ভালো-মন্দ নিয়েই ছবির মূল গল্প। অনুরাগ কশ্যপের মতো ভাই অভিনবও বাস্তবতার কাছাকাছি একটি গল্প লিখেছেন। তবে কাহিনিতে বাণিজ্যিক উপাদানও রেখেছেন। ছবির নায়িকা চরিত্রে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহার। সালমানের ভাই আরবাজ খান, ডিম্পল কাপাডিয়া, বিনোদ খান্না, ওমপুরি, অনুপম খের, মহেশ মাঞ্জরেকার, মাহি গিল, সোনু সুদ—অনেক মেধাবী-জনপ্রিয় অভিনেতারই সমাবেশ ঘটেছে দাবাঙ ছবিতে। গত বছর ঈদে মুক্তি পেয়ে সুপারহিট হয়েছিল ওয়ান্টেড। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি পাচ্ছে সালমানের দাবাঙ। সূত্র: ওয়েবসাইটহলিউড‘দ্য সুইচ’দ্য সুইচ মুক্তি পাবে আগামী ২০ আগস্ট। কিন্তু তার আগেই প্রচারণায় নেমেছে ছবির পুরো ইউনিট। পোস্টার, টিভি বিজ্ঞাপন, সিনেমা-থিয়েটারে বিজ্ঞাপন, হোর্ডিং—সবখানেই বলা হচ্ছে, দর্শক নাকি এ রকম কমেডি ছবি কখনো প্রত্যাশাই করেনি। ছবিটি দেখে হতবাক হয়ে যাবে দর্শক। পাশাপাশি হাসতে হাসতে লুটোপুটি খাবে। দ্য সুইচ-এর গল্পটা তো দর্শকদের জানা। তার পরও এত চমক? পরিচালক জস গর্ডনের জবাব, দর্শক গল্পটা জানলেও চিত্রনাট্যকার গল্পটাকে নিজের মতো করে সাজিয়েছেন। যোজন-বিয়োজন করেছেন। জেফরি ইয়ুগেনিডসের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে দ্য সুইচ। চিত্রনাট্য লিখেছেন এলেন লয়েব। কমেডি, ড্রামা, রোমান্স—সবই আছে এই এক ছবিতে। অবিবাহিত ৪০ বছরের নারী ও তাঁর বন্ধুকে ঘিরে ছবির কাহিনি। কিন্তু ছবির চমক এখনই ফাঁস করতে চান না গর্ডন। দ্য সুইচ-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেনিফার অ্যানিস্টন, প্যাট্রিক উইলসন, জেসন বেইটম্যান প্রমুখ। অনেক দিন পর অ্যানিস্টনের ছবিও নিশ্চয়ই দর্শক লুফে নেবে—এমনটিই আশা করা হচ্ছে। সূত্র: ওয়েবসাইট