যে কথাটি বলতেই হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টিভিতে আজ রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক যে কথাটি বলতেই হলো। রচনা ও পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য। পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সুমাইয়া শিমু প্রমুখ। বিষপানে আত্মহত্যা করেছে মেয়েটি। মেয়েটির সঙ্গে রূপকের অবৈধ সম্পর্ক নিয়ে পত্রিকায় লেখালেখি হয়। রূপকের স্ত্রী কেয়া মেয়েটির আত্মহত্যার সম্ভাব্য কারণগুলো খোঁজার চেষ্টা করে। একসময় সে রূপকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এবার রূপক নিজের জীবনের গোপন কিছু কথা নিয়ে নতুনভাবে হাজির হয় কেয়ার সামনে।