যে কারণে নাট্যযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটারওয়ালা সব সময়ই মনে করে, নাট্যজন দর্শকের মিলনস্থল। এই দর্শকের ৮০ ভাগ এই প্রজন্মের শিল্পীদের জানেন না। এই প্রজন্মের দর্শকদের কাছে, বিশেষ করে এ সময়ের তিন প্রধান নির্দেশক ফয়েজ জহির, আজাদ আবুল কালাম ও শুভাশিস সিনহাকে সম্মান জানানোর জন্যই এই আয়োজন। একই সঙ্গে এই নাট্যযজ্ঞের তিন প্রধান নির্দেশককে এ সময়ের অন্য তরুণ নির্দেশক কামাল উদ্দিন কবির, আমিনুর রহমান মুকুল, দেবাশীষ ঘোষ, আশিষ খন্দকার, জাহিদ রিপন ও ত্রপা মজুমদার ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দিয়ে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হলেন।আয়োজনটি এখনো চলছে, নিজের কাছে কী মনে হচ্ছে? ‘স্বাধীনতার পর ২০-২৫ বছর ধরে যে প্রজন্মের উত্থান ঘটে, তাদের প্রতিনিধি হিসেবে এই তিনজনের আয়োজন। নাট্যযজ্ঞ চলাকালীন আমার কাছে মনে হচ্ছে, এই আয়োজনকে প্রবীণ ও নবীন সব দর্শক, নাট্যজন আনন্দচিত্তে গ্রহণ করেছেন। এই আয়োজন সবাইকে নাট্যাঙ্গনে একটা বৈচিত্র্যের স্বাদ দিতে পেরেছে। থিয়েটারওয়ালা সব সময়ই ভিন্নতা পছন্দ করে। এর আগেও ঢাকার মঞ্চে একাধিক ভিন্ন অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে পেরেছে। এই ধারাবাহিকতায় সামনে হয়তো অন্য ধরনের কিছু করা হবে, যা নাট্যচর্চাকে অধিকতর বেগবান করবে।