প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টা অনেকটা ‘যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারে’র মতো। পড়শীও তা-ই। এখন তাঁকে সব্যসাচীও বলা যায়। গান গাওয়া ও নিজের ভিডিওতে মডেলিং করাটা অনেক আগেই করেছেন। অভিনয় করেছেন ছবিতেও। এবার তাঁকে পাওয়া গেল ক্যানভাসে। পড়শী ছবি আঁকতে পারেন। শুধু ছবি আঁকা নয়, স্কেচ করতেও বেশ পটু এ গায়িকা। সময় পেলেই আঁকার খাতা নিয়ে বসে পড়েন। তবে এগুলো কেউ তাঁকে শিখিয়ে দেননি। তাহলে কীভাবে? ‘ইউটিউব দেখে ধীরে ধীরে শেখা। প্রায় তিন বছর ধরে শিখছি। এখন নিজের মতো করে এগুলো করতে পারি।’ বললেন পড়শী।