যে ছ বি আ স ছে...
বলিউডআই হেইট লাভ স্টোরিজকরণ জোহরের ছবির প্রতি সবারই সব সময় অন্যরকম একটি আকর্ষণ থাকে। এমন নয়, করণ জোহর প্রযোজিত প্রতিটি ছবিই ব্লকবাস্টার হিট। তাঁর প্রযোজনায় কাল, কুরবান তেমন ব্যবসা করতে পারেনি। তবে কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, কাভি আলবিদা না কেহ না, ওয়েক আপ সিড, মাই নেম ইজ খান ছবিগুলো বক্স অফিসে আলোড়ন তুলেছিল। এবার সেই আলোড়ন তুলতে করণ নিয়ে আসছেন নতুন ছবি আই হেইট লাভ স্টোরিজ। পরিচালক পুনিত মালহোত্রার প্রথম ছবি এটি। গুজবে আছে, ছবির নায়িকা সোনম কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পুনিত। সোনম কাপুর-ইমরান খান জুটির প্রথম ছবি হবে এটি। সোনম এর আগে বেশ সিরিয়াসধর্মী ছবিতে কাজ করলেও এটি হবে সোনমের প্রথম রোমান্টিক-কমেডি ছবি। সোনম-ইমরানেরও এটা করণ জোহরের প্রোডাকশনে প্রথম কাজ। নিউজিল্যান্ডে ছবির বেশির ভাগ অংশের কাজ করা হয়েছে। হলিউডরবিনহুডরবিনহুড-এর নাম শুনলেই অনেকে নড়েচড়ে বসেন। স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, হ্যারি পটার, জেমস বন্ড চরিত্রগুলোর মতো রবিন হুডের জনপ্রিয়তাও কম নয়। এবার রবিনহুড আবারও আসছে হলিউডের পর্দায়; রাসেল ক্রো, কেট ব্লানচেট, মার্ক স্ট্রংয়ের মতো তারকাদের সঙ্গে নিয়ে। নতুন রবিন হুড পরিচালনা করেছেন রিডলি স্কট। এবারের কাহিনিটা এ রকম—দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ড, স্যার রবিন লংস্ট্রাইড তখন সবে তাঁর জন্মস্থান উত্তরের গ্রামে এসেছেন। সবে শেষ হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু স্যার রবিন তখনো ক্লান্তি দূর করতে পারেননি। তাই গ্রামে এসেছেন বিশ্রামের জন্য। কিন্তু গ্রামের দুরবস্থা দেখে বিস্মিত হন রবিন। আঁচ করতে পারেন গ্রামের বিপদের সম্ভাবনা। তাই নিজের ভৃত্যকে ছদ্মবেশে পাঠান খবর সংগ্রহের জন্য। তাঁর সন্দেহ সত্য প্রমাণিত হয়। স্যার রবিন গ্রামকে বিপদের হাত থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। আগামীকাল হলিউডে মুক্তি পাচ্ছে রবিনহুড।