আনজানা আনজানিনতুন জুটির প্রতি দর্শকের বরাবরই আকর্ষণ থাকে, তেমনই এক নতুন জুটি প্রিয়াঙ্কা চোপড়া-রণবীর কাপুর। দুজনই আলাদাভাবে জনপ্রিয়তা পেয়েছেন। তবে এবারই একসঙ্গে অভিনয় করলেন আনজানা আনজানি ছবিতে। রোমান্টিক-কমেডি এই ছবির পরিচালক সালাম নমস্তে, তারা রাম পাম, বাঁচনা অ্যাই হাসিনোর সিদ্ধার্থ রাজ আনন্দ। ছবির প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালা সম্প্রতি সুপারহিট ছবি হাউজফুল উপহার দিয়েছেন। আনজানা আনজানি সাজিদের প্রথম প্রেমের ছবি। ছবির শুটিংয়ের জন্য টানা তিন মাসের বেশি নিউইয়র্কে থাকতে হয়েছে ছবির শিল্পীদের, যে কারণে এবারের ফিল্মফেয়ার অনুষ্ঠানও মিস করেছিলেন প্রিয়াঙ্কা-রণবীর। তাতে কি? দুজনের বন্ধুতা বেড়েছে এই দীর্ঘ শুটিং করতে গিয়ে। এই ছবিতেও বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন। এমনকি বিশেষ অনুমতি নিয়ে হোয়াইট হাউসের সামনেও শুটিং করেছেন পরিচালক সিদ্ধার্থ। আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে আনজানা আনজানি।