যে ছ বি আ স ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডঅ্যাকশন রিপ্লেছয় বছর আগে খাকি ছবিতে ঐশ্বরিয়া রাই-অক্ষয় কুমার জুটিবদ্ধ হয়েছিলেন বটে, তবে সে ছবিতে ঐশ্বরিয়া ছিলেন খল চরিত্রে। তাঁর আরও এক নায়ক ছিলেন অজয় দেবগন। তবে এবার প্রথমবারের মতো এককভাবে জুটিবদ্ধ হয়েছেন অ্যাশ-আক্কি। অ্যাকশন রিপ্লে নামের এ ছবির পরিচালক আঁখে, ওয়াক্ত, নমস্তে লন্ডন, সিং ইজ কিং খ্যাত বিপুল শাহ। এবারই প্রথম ঐশ্বরিয়াকে পুরো ছবিতে কমেডি চরিত্রে দেখা যাবে। ছবির প্রথম ভাগ ১৯৫০ থেকে ১৯৭০-এর সময়ের কাহিনি। এ সময়ের তরুণ অক্ষয়-ঐশ্বরিয়াকে নিখুঁতভাবে তুলে ধরার জন্য, এমনকি ২০১০-এ বৃদ্ধ ঐশ্বরিয়া-অক্ষয়ের মেকআপের জন্য হলিউডের পল প্যাটিসনকে (ব্রেভহার্ট, মিশন ইম্পসিবল ২) দায়িত্ব দেওয়া হয়েছে। পল প্রায় ৪০০ পরচুলা তৈরি করেছেন ছবির জন্য। এমনকি ঐশ্বরিয়া এ ছবিতে রেকর্ড ১২৫টি পোশাক পরেছেন। অ্যাকশন রিপ্লে মুক্তি পাবে আগস্টে।বলিউডহলিউড: দি এ-টিমবিখ্যাত টিভি শো দি এ-টিম-এর নাম শোনেনি, এমন কাউকে কি খুঁজে পাওয়া যাবে? আশির দশকে জনপ্রিয় টিভি সিরিজগুলোর একটি ছিল এই দি এ-টিম। এবার বড় পর্দায় আসছে এ জনপ্রিয় সিরিজ। আগামী ১১ জুন মুক্তি পাচ্ছে দি এ-টিম। জোয়ে কারনাহানের পরিচালনায় ছবিতে লেফটেন্যান্ট টেম্পলেটন পেকের (ফেইসম্যান) চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাডলি কুপার। অন্যান্য চরিত্রে লিয়াম নিসন (কর্নেল জন স্মিথ বা হানিবাল), জেসিকা বিয়েল (ক্যাপ্টেন চ্যারিসা), শার্লট কপ্লি (ক্যাপ্টেন মার্ডোক বা হোউলিং ম্যাড) প্রমুখ। হানিবাল স্মিথের চরিত্রে যদিও শুরুতে উইল স্মিথকে বিবেচনা করা হয়েছিল। যেমনটি মার্ডোক চরিত্রের জন্য ভাবা হয়েছিল উডি হারেলসন এবং রায়ান রেনল্ডকে। ছবির গল্প চারজনের দলকে ঘিরে। আমেরিকান মিলিটারি এ চারজনকে সন্দেহ করে ইরাকের যুদ্ধে নিজেদের অন্তর্ভুক্তির কারণে। কীভাবে লড়াই করে ওরা শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হয়, তা নিয়েই ছবির কাহিনি। সূত্র: ওয়েবসাইট।