যে ছ বি আ স ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডমিলেঙ্গে মিলেঙ্গেপাঁচ বছর ধরে পড়ে আছে মিলেঙ্গে মিলেঙ্গে। সতীশ কৌশিক পরিচালিত বনি কাপুরের মতো প্রযোজকের ছবির এই বেহাল অবস্থা কেন? যেখানে নায়ক-নায়িকা কারিনা কাপুর-শহীদ কাপুর? অনেকে মানেন, কারিনা-শহীদ আছেন বলেই ছবির এই বেহাল অবস্থা। প্রথম দুই বছর তাঁরা শিডিউল ঘাপলা করে সময় দেননি। ব্যক্তিগত সম্পর্ক শেষ হওয়ার পর তো প্রশ্নই ওঠে না। অনেক বলে-কয়ে বনি কাপুর শহীদকে রাজি করিয়েছেন ছবির প্রচারণামূলক মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার জন্য। শহীদ কথা রেখেছেন। কিন্তু কারিনা শহীদের সঙ্গে এক ফ্রেমে দেখা দেবেন না। অতএব, কারিনাকে বাদ রেখেই ছবির প্রচারণার ডিজাইন করছেন প্রযোজক। ছবিটি হুবহু কপি করা হয়েছে হলিউডের এক বিখ্যাত ছবি থেকে। এই ছবি নিয়ে ওয়ান্টেড, নো এন্ট্রি প্রযোজকের খুব একটা আশা নেই, ছবি মুক্তি দিতে পারলেই তিনি বেঁচে যান। তবে বলাও যায় না, জাব উই মেট-এর পর কারিনা-শহীদ জুটির এটি প্রথম ছবি। ছবি যেমনই হোক, দর্শক ভিড় করতে পারেন সিনেমা হলগুলোতে। অনেক কাঠখড় পুড়িয়ে জুলাইয়ে মুক্তি পাবে মিলেঙ্গে মিলেঙ্গে। হলিউডকিলারসসাসপেন্স, ড্রামা, অ্যাকশন—সব মিলিয়ে রোমাঞ্চকর ছবি হতে যাচ্ছে কিলারস। পরিচালনার দায়িত্বে রবার্ট লিউক্যাটিক। অভিনয় করেছেন অ্যাস্টন কুচার, ক্যাথরিন হেইগল, টম সেলেক, ক্যাথরিন ও’হারা, রব রিগল প্রমুখ। ছবির কাহিনি শুরু হবে প্রেমের গল্প দিয়ে—স্পেনসার এইমস এবং জেন কর্নফেল্টের প্রেমের গল্প দিয়ে। এইমস ইউরোপের সরকারি গুপ্তচর। শহরে তার বেশ নামডাক। অপরাধী দমনে তার বিকল্প নেই বললেই চলে। কাজের ব্যস্ততার মাঝেই একদিন জেনের সঙ্গে দেখা হয়ে যায় এইমসের। কম্পিউটার বিশেষজ্ঞ জেন তখন সবে একটি সম্পর্ক শেষ করে বিধ্বস্ত। নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা নেই। তবে না চাইলে কী হবে, জেন-এইমস এগিয়ে যায় তাদের নতুন সম্পর্কের দিকে। বিয়ে করে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এইমসের ৩০তম জন্মবার্ষিকীতে ঘটে চরম দুর্ঘটনা। এই একটি ঘটনা ওলট-পালট করে দেয় সব কটি সম্পর্ক। ছবির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কুচার স্টান্টম্যানকে ঘুষি দিয়ে রক্তাক্ত করে ফেলেছিলেন। কিলারস মুক্তি পাবে আগামীকাল। সূত্র: ওয়েবসাইট