যে ছ বি আ স ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডআক্রোশভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক প্রিয়দর্শন হিন্দি এবং তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় বেশ কিছু বক্তব্যধর্মী ছবি নির্মাণ করে প্রশংসিত হয়েছিল। কিন্তু হেরা ফেরির পর প্রিয়দর্শন কমেডি ছবির নির্মাতা হিসেবেই সবচেয়ে বেশি সমাদৃত হন। কমেডি ছবি করতে করতে নাকি হাঁপিয়ে উঠেছেন প্রিয়দর্শন। আর তাই ফিরে এসেছেন আপন ভূমিতে, স্বচ্ছন্দের জায়গায়। নির্মাণ করেছেন অ্যাকশন থ্রিলার আক্রোশ। শুরুতে অবশ্য ছবির নাম ছিল গরম মসলা। নাম শুনে ভড়কে যাওয়ার কিছু নেই, ভালোবাসার এক গল্পের মধ্যে অ্যাকশন থ্রিলার যোগ করে প্রিয়দর্শন এ ছবি নির্মাণ করেছেন। ভালোবাসার পাত্র-পাত্রী বিপাশা বসু-অজয় দেবগন। এর আগে জামিন, অপহরণ ছবিতে একসঙ্গে কাজ করেছিল এই জুটি। ছবির আরেক নায়ক অক্ষয় খান্না। অক্ষয় খান্না-অজয় দেবগন আট বছর আগে দিওয়ানগি ছবিতে অভিনয় করে সফল হয়েছিলেন। সে ছবিতে অজয় খল চরিত্রে অভিনয় করলেও আক্রোশ-এ অক্ষয় খল চরিত্রে অভিনয় করেছেন। আক্রোশ মুক্তি পাবে আগামী ১ অক্টোবর। সূত্র: ওয়েবসাইটমেগামাইন্ডএ ছবির ট্যাগলাইন: ‘একটি কারণ। বিশাল ছবি।’ পরিচালক টম ম্যাকগ্রাথের পরিচালনায় এই বিশাল ছবি মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর। মেগামাইন্ড অ্যানিমেটেড ছবি। তারকা অভিনেতা ব্র্যাড পিট ছবিতে মেট্রোম্যানের কণ্ঠ দিয়েছেন। জনা হিল কণ্ঠ দিয়েছেন টাইটানের। নাম ভূমিকায় মেগামাইন্ডের কণ্ঠ দিয়েছেন উইল ফেরেল। শুরুতে অবশ্য ছবির নাম রাখা হয়েছিল ‘মাস্টারমাইন্ড’। পরবর্তী সময়ে জানা যায়, ১৯৭০-এ একই নামে একটি টিভি শো এবং একটি মঞ্চনাটক নির্মিত হয়েছিল। এমনকি পরবর্তী সময়ে আরও এক নামের কথা ভাবা হয়েছিল ‘উবারমাইন্ড’। ছবিতে মেগামাইন্ড যেহেতু অতিরিক্ত মেধাবী, তাই উবারমাইন্ড নামটি ভেবেছিলেন অনেকে। পরে অবশ্য গবেষণা করে জানা যায়, নামটির মাধ্যমে সহজে দর্শকদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এ কারণেই ছবির নাম হয়ে যায় মেগামাইন্ড। মেগামাইন্ড হচ্ছে সুপার ভিলেন। মেট্রোম্যানকে হত্যার পর মেগামাইন্ডের কাজে বাধা দেওয়ার মতো কেউ বেঁচে নেই। একঘেয়েমিতে ভুগে মেগামাইন্ড নিজেই সৃষ্টি করে টাইটানকে। কিন্তু টাইটান তার স্রষ্টার ইশারায় না চলে পৃথিবীকে মেগামাইন্ডের অশুভ শক্তি থেকে রক্ষার জন্য যুদ্ধ করে। সূত্র: ওয়েবসাইট