যে ছবি আসছে...
বলিউডজিন্দেগি না মিলেগি দোবারাগত বছরের চরম আলোচিত দেব ডি ছবির অভয় দেউল-কালকি জুটি, সঙ্গে হূতিক রোশন-ক্যাটরিনা কাইফ-ফারহান আখতার ত্রয়ীর প্রথমবার একসঙ্গে কাজ করা; এই সমন্বয় পাওয়া যাবে জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে। গত বছরের আলোচিত ছবি লাক বাই চান্স-এর পরিচালক জয়া আখতার আসছেন এই নতুন ছবি নিয়ে। প্রযোজক ভাই ফারহান আখতার নিজে। ছবিটি তিন বন্ধুর বন্ধুত্বের রসায়ন নিয়ে। এটি হবে ধুম সিরিজের মতো স্টাইলিশ ছবি। পোশাক, মেকআপ থেকে অ্যাকশন দৃশ্য—সবখানেই নতুন চমক। গ্ল্যামারে টইটম্বুর ছবি। এ কারণেই ক্যাটরিনা থেকে অভয়, ফারহান প্রত্যেককেই স্কুবা ড্রাইভসহ অনেক কিছুই শিখতে হচ্ছে। ধুম ২ করতে গিয়ে হূতিক অবশ্য এসব আগেই শিখে রেখেছেন। দিল চাহাতা হ্যায়-এর মতো নতুন ছবিটির সংগীত পরিচালনা করবেন শঙ্কর-এহসান-লয়, গান রচনায় জাভেদ আখতার। এ মাসের শুরু থেকে টানা তিন মাস স্পেনে শুটিং করবে ছবির পুরো ইউনিট। আগামী বছরের প্রথম ভাগে মুক্তি পাবে জিন্দেগি না মিলেগি দোবারা।হলিউডদ্য কারাটে কিডজ্যাকি চ্যানের ছবি কে না দেখতে পছন্দ করে! আজ এত বছর পরও জ্যাকি চ্যানের নতুন ছবি মুক্তি পেলে দর্শক হুমড়ি খেয়ে পড়ে। ছবি চলে ছবির গুণে। তবে জ্যাকি চ্যানের ছবির বরাবরই আলাদা কদর আছে। চ্যানের নতুন ছবি দ্য কারাটে কিড। পরিচালনার দায়িত্বে আছেন হ্যারল্ড জোয়ার্ট। ছবির কাহিনি অবশ্য কারাটে কিড ড্রি পার্কারকে ঘিরে। ডেট্রয়েটে এক নামে চেনে সবাই ড্রিকে। সবখানেই তার নামডাক। কিন্তু মায়ের কাজের সুবাদে ড্রিকে বদলি হতে হয় চীনে। নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি। তার পরও ক্লাসের বন্ধু মেই ইয়েংয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় ড্রির। যদিও দুই বন্ধুর আলাদা সংস্কৃতি ওদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়। সমস্যা আরও ঘোলাটে হয়, যখন ক্লাসের আরেক বন্ধু চ্যাঙের সঙ্গে ড্রি বাগিবতণ্ডায় জড়ায়। কুং ফুর শহরে ড্রি শুরুতে ভয় পায় না। কারণ কুং ফু টুকটাক সেও জানে। তবে এই বিদ্যা দিয়ে ড্রি ঘায়েল করতে পারে না চ্যাংকে। এই বিপদে রক্ষাকর্তার মতো হাজির হন মিস্টার হ্যান (জ্যাকি চ্যান)। তিনি ড্রিকে বোঝান, কুং ফুর বিদ্যা শুধু শরীরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বুদ্ধি দিয়েও অনেক কিছু জয় করতে হয়। দ্য কারাটে কিড মুক্তি পাচ্ছে আগামীকাল। সূত্র: ওয়েবসাইট