যে ছবি আসছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডউই আর ফ্যামিলিকরণ জোহর সব সময়ই বলে এসেছেন, ১৯৯৮ সালে হলিউডে মুক্তি পাওয়া ক্রিস কলম্বাসের স্টেপ মম বলিউডের জন্য নির্মাণ করতে চান তিনি। স্বপ্ন পূরণ করেছেন করণ; তবে পরিচালক হিসেবে নয়। স্টেপ মম-এর অনুপ্রেরণায় নির্মিত বলিউডি ছবি উই আর ফ্যামিলি প্রযোজনা করেছেন তিনি। সঙ্গে প্রথমবারের মতো আছে হলিউডের বিখ্যাত স্টুডিও কলম্বিয়া পিকচার্স ও ভারতের ইউটিভি। পরিচালনার দায়িত্বে করণেরই সহকারী সিদ্ধার্থ মালহোত্রা। ছবির নাম নিয়ে এক সপ্তাহ আগেও দ্বিধান্বিত ছিলেন করণ ও তাঁর দল। অবশেষে উই আর ফ্যামিলি নামেই স্থিত হয়েছেন সবাই। প্রায় নয় বছর পর বড় পর্দায় কাজল-কারিনা কাপুরের অভিনয়-যুদ্ধ দেখতে পাবে দর্শক। প্রথমবারের মতো তাঁদের দুজনের বিপরীতে আছেন অর্জুন রামপাল। সুজান স্যারান্ডনের চরিত্রে কাজল, জুলিয়া রবার্টসের চরিত্রে কারিনা ও ইডি হ্যারিসের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। শঙ্কর-এহসান-লয় আছেন সংগীত পরিচালনার দায়িত্বে। যাঁরা ইতিমধ্যে ছবির রাশপ্রিন্ট দেখেছেন। তাঁরা দাবি করছেন, এ ছবির জন্য কাজল-কারিনা কাপুর দুজনই পুরস্কারের মঞ্চে লড়াই করবেন। ১০ সেপ্টেম্বর ঈদের ছবি হিসেবে মুক্তি পাবে উই আর ফ্যামিলি।হলিউডদ্য সরকারার্স অ্যাপ্রেন্টিসহলিউডে প্রায়ই দেখা যায়, তারকার নামে ছবি চলে কিংবা কোনো গল্প নেই, পরিচালনায় মুনশিয়ানা নেই, ছবির ‘ব্র্যান্ড’ মূল্যের কারণে ছবি চলে। দ্য সরকারার্স অ্যাপ্রেন্টিস ছবিটি কেমন হবে, তা মুক্তির পরই বোঝা যাবে, তবে এখন পর্যন্ত নিরাপদ অবস্থানে আছে এ ছবি। কারণ, এ ছবিতে আছেন তারকা নিকোলাস কেজ। নায়িকা মনিকা বেলুচি। সঙ্গে জে বারুশেল, তেরেসা পালমার, আলফ্রেড মলিনা, টবি কেবেল প্রমুখ। অন্তত মুক্তির প্রথম দিন দর্শক উপচে পড়বে—প্রত্যাশা করা যায়। জন টার্টালটবের পরিচালনায় দ্য সরকারার্স অ্যাপ্রেন্টিস ছবিতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, ড্রামা—সবই আছে। ছবির কাহিনি এক জাদুকরকে ঘিরে। বালথাজার ব্লেক (নিকোলাস কেজ) ম্যানহাটন সিটির শীর্ষস্থানীয় জাদুকর। জাদুশক্তির ওপর ভর করে ব্লেক প্রায়ই শহরকে রক্ষা করে। কিন্তু আরেক জাদুকর ম্যাক্সিম হরভ্যাথ (আলফ্রেড মলিনা) প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্লেকের কাজে বাধা হয়ে দাঁড়ায়। নিজের শক্তি দ্বিগুণ করার জন্য ব্লেক নিয়োগ করে তরুণ জাদুকর ডেভকে। দুজন মিলে মেতে ওঠে জাদুর নতুন খেলায়। দ্য সরকারার্স অ্যাপ্রেন্টিস মুক্তি পাবে ১৪ জুলাই। সূত্র: ওয়েবসাইট