যে ছবি আসছে...
বলিউডখেলে হাম জি জান সেব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে কাজ করেছেন বিপ্লবী কল্পনা দত্ত। ১৯৩১ সালে মাত্র ১৭ বছর বয়সে সূর্য সেনের নেতৃত্বাধীন ‘ভারতীয় বিপ্লবী সেনাবাহিনী: চট্টগ্রাম’ শাখায় যোগ দেন কল্পনা দত্ত। ঐতিহাসিক এই ঘটনা অবলম্বনে চলচ্চিত্র খেলে হাম জি জান সে নির্মাণ করছেন আশুতোষ গোয়াড়িকর। লগান, স্বদেশ, যোধা-আকবর-এর পরিচালক আশুতোষের এবারের ছবিতে সূর্য সেনের চরিত্রে অভিষেক বচ্চন ও কল্পনা দত্তের চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। প্রথমবারের মতো কোনো ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন অভিষেক-দীপিকা। দীপিকার ভাষায়, ‘বলিউডে কাজ করার আগে থেকে সব সাক্ষাৎকারে বলে এসেছি, আমার স্বপ্ন অভিষেক বচ্চনের বিপরীতে কাজ করার। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ কল্পনা দত্তের পুত্রবধূ মানিনী চট্টোপাধ্যায়ের লেখা ডু অর ডাই অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। ছবির সবকিছুতে ১৯৩০ সালের গ্রামের চিত্র ফুটিয়ে তোলার জন্য আশুতোষ তাঁর দল নিয়ে কলকাতার গ্রাম, এমনকি বাংলাদেশও ভ্রমণ করে গেছেন। আবহসংগীতের জন্য স্টিফেন গোমেজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের গ্রামের নানা রকম শব্দ ধারণ করে নিয়ে গেছেন। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে এই বহুল আলোচিত ছবিটি। (সূত্র: ওয়েবসাইট)। হলিউডসিজন অব উইচঅনেক আগেই তৈরি হয়েছিল সিজন অব উইচ ছবিটি। মার্চে ছবির পরিবেশক ছবিটি দেখে সন্তোষজনক মন্তব্য করেননি। ব্যস, পরিচালক একটু পিছিয়ে যান। সেপ্টেম্বরে অবশ্য ছবির বেশ কিছু অংশ পুনরায় ধারণ করবেন তিনি। পরিচালক ডমিনিক সিনা বর্তমানে ব্যস্ত আছেন তাঁর দ্য লাস্ট এক্সরসিজম ছবিটি নিয়ে। তবে তিনি কথা দিয়েছেন, সিজন অব উইচ এ বছরই মুক্তি পাবে। ছবিতে আছেন তারকা অভিনেতা নিকোলাস কেজসহ রন পার্লমেন, স্টিফেন ক্যাম্পবেল মুর, রবার্ট শিহান, ক্লেইর ফয় প্রমুখ। রোমাঞ্চর, ড্রামা, ফ্যান্টাসি, থ্রিলার—অনেক ধরনের বিশেষণেই সংজ্ঞায়িত করা যায় ছবিটিকে। তবে সুপার ন্যাচারাল থ্রিলার কিংবা ভৌতিক ছবি হিসেবেই দেখছেন সবাই। পঞ্চদশ শতাব্দীর যোদ্ধা বেহম্যানের মিশন নিয়ে ছবির কাহিনি। অশুভ শক্তি এক ডাইনির কবল থেকে দেশকে রক্ষা করা, ধর্মযুদ্ধে শামিল হওয়া অন্যদের সঙ্গে বিরোধ—এ নিয়েই ছবির কাহিনি। নিকোলাস কেজ বলেন, ছবিটি তাঁর ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে। (সূত্র: ওয়েবসাইট)।