যে ছবি আসছে...
বলিউডব্যান্ড বাজে বারাতদুই বছর আগে ১২ ডিসেম্বর রাব নে বানা দি জোড়ি ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হয়েছিল বেঙ্গালুরুর মেয়ে আনুশকা শর্মার। ব্লকবাস্টার হিট ওই ছবির নায়ক ছিলেন শাহরুখ খান। এ বছরের মাঝামাঝিতে আরেক সুপারস্টার শহীদ কাপুরের সঙ্গে আনুশকার ছবি বদমাশ কোম্পানি মুক্তি পেয়েছে, সফলতাও পেয়েছে। এবার মুক্তি পাচ্ছে আনুশকার তৃতীয় ছবি ব্যান্ড বাজে বারাত। মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর। তবে এবারের ছবিতে আনুশকা পেয়েছেন নতুন নায়ক রণবীর সিংকে। এর আগে কখনোই মডেলিং কিংবা অভিনয় করেননি রণবীর। শুধু প্রযোজক আদিত্য চোপড়ার চোখে পড়েছেন। তাতেই যশ রাজ ফিল্মসের নায়ক। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই আনুশকার যশ রাজ ফিল্মসের সঙ্গে তিন ছবির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ব্যান্ড বাজে বারাত পরিচালনা করেছেন আরেক নতুন পরিচালক মনীষ শর্মা। ছবির কাহিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা শ্রুতি ও বিট্টুকে নিয়ে। বিশ্ববিদ্যালয়ের আঙিনা পার করে কর্মজীবনে বন্ধুত্বের হাত বাড়ায় ওরা দুজন। কাজ খোঁজ করতে গিয়ে একটা সময় বিয়ে আয়োজনের চাকরি পায় তারা। সেই চাকরি নিয়ে দুজনের উত্থান, পতন ও বন্ধুত্ব গভীর হওয়া—এই নিয়েই বিয়ের মৌসুমে একটি বিয়ের ছবি ব্যান্ড বাজে বারাত। সূত্র: ওয়েবসাইটহলিউডমনস্টারসগ্যারেথ এডওয়ার্ডসের পরিচালনায় নির্মিত হয়েছে ছবি মনস্টারস। তিনি নিজেই ছবির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন। এর আগে যদিও কাজাখস্তানে ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল, তবে হলিউডের দর্শকেরা আগামীকাল থেকে দেখতে পাবে মনস্টারস। অভিনয় করেছেন হুইটনি অ্যাবল, স্কুট ম্যাকনেইরি, কেভন কেন প্রমুখ। ১৫ হাজার ডলারে নির্মিত এ ছবির কাহিনি এ রকম—অ্যালিয়েনরা নিজেদের বিস্তার করা শুরু করে। ক্রমে তারা সংখ্যায় বাড়তে থাকে। মার্কিন ও মেক্সিকান মিলিটারি ফোর্স মাঠে নামে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু কিছুতেই তাদের দমিয়ে রাখা সম্ভব হয় না। আমেরিকান সীমান্তে এদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। এদিকে সদ্য আলোকচিত্রের ওপর পড়াশোনা শেষ করেছে অ্যানডু। এ সময় তার হাতে আসে লোভনীয় প্রস্তাব। আমেরিকান ধনীর মেয়ে অ্যামন্ডাকে সাহায্য করতে হবে। অবশ্য এ জন্য সে পারিশ্রমিক পাবে। কিন্তু যেতে হবে আমেরিকায়। কাজ শুরু করে অ্যানডু সেন্ট্রাল আমেরিকা থেকে। একপর্যায়ে কাজটা উপভোগ করতে থাকে সে। কাজ করতে গিয়ে তারা ক্রমেই সীমান্তের কাছে চলে যায়। সেই নিষিদ্ধ এলাকায়, যেখানে অ্যালিয়েনদের বাস। একসময় নিজেদের অজান্তেই ঢুকে পড়ে সেখানে। ফিরে আসতে পারবে কি না—জানে না দুজনের কেউই। সূত্র: ওয়েবসাইট