যে ছবি আসছে...
সাত খুন মাফবিশাল ভরদ্বাজের ছবি মানেই ভিন্ন কিছু। গতানুগতিক ধারার বাইরে ছবি নির্মাণ করে ইতিমধ্যেই নাম কামিয়েছেন বিশাল। মকবুল, মাকড়ি, ওমকারা, কামিনে প্রতিটি ছবিই সমালোচকদের দৃষ্টি কেড়েছে। এর ধারাবাহিকতায় এবার বিশাল নিয়ে আসছেন সাত খুন মাফ। কামিনে ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিশালের মনও জিতে নিয়েছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ বিশাল তাঁর নতুন ছবির প্রধান চরিত্রে নির্বাচন করেছেন প্রিয়াঙ্কাকে। এর আগে হোয়াটজ ইওর রাশি ছবিতে রেকর্ড ১২টি চরিত্রে অভিনয় করেছিলেন মিস চোপড়া। আর এবারসাত খুন মাফ ছবিতে সাত স্বামীর ঘর করতে দেখা যাবে তাঁকে। সাত স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, নিল নিতিন মুকেশ, ইরফান খান, অনু কাপুর, নাসিরউদ্দিন শাহ, নাসিরউদ্দিন শাহ-তনয় ইমাদ শাহ প্রমুখ। বরাবরের মতো এবারও বিশালের ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল নিজেই।সাত খুন মাফ মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি। সূত্র: ওয়েবসাইট