যে ছবি আসছে...
দিল তো বাচ্চা হ্যায় জিএ বছর মুক্তি পাওয়া ইশকিয়া ছবির জনপ্রিয় গান ‘দিল তো বাচ্চা হ্যায় জি’। এ গানের কথায় অনুপ্রাণিত হয়েই বিষয়ভিত্তিক ছবির পরিচালক মধুর ভান্ডারকার নির্মাণ করেছেন একই নামের ছবি। চাঁদনীবার, পেজ থ্রি, করপোরেট, ট্রাফিক সিগন্যাল, ফ্যাশন, জেল-এর পরিচালক মধুর ভান্ডারকার প্রথমবারের মতো নির্মাণ করছেন কমেডি ছবি। তিন বন্ধুর কাহিনি নিয়ে ছবির চিত্রনাট্য গড়ে উঠেছে। অনেকটা দিল চাহতা হ্যায় কিংবা থ্রি ইডিয়টস-এর মতো। থ্রি ইডিয়টস-এর ‘সাইলেন্সার’ ওমি বৈদ্যও অভিনয় করেছেন অন্যতম প্রধান চরিত্রে। তাঁর সঙ্গে আছেন ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই-এর দুই নায়ক অজয় দেবগন ও ইমরান হাশমি। ইমরান হাশমিকে অনেক দিন পর এ ছবিতে ‘প্লেবয়’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অজয় ও এমরানের বিপরীতে দুই নায়িকা—শাজান ও শ্রুতি হাসান। লাক ছবির পর এটা কমল হাসানের কন্যা শ্রুতির দ্বিতীয় হিন্দি ছবি। পরিচালক মধুর বলেন, ‘এই প্রথম কমেডি ছবি নির্মাণ করলাম। বলা যায়, নিজেকে নিয়ে নিরীক্ষা করলাম। যদি সফল হই, ভবিষ্যতেও চেষ্টা চালিয়ে যাব।’ দিল তো বাচ্চা হ্যায় জি মুক্তি পাবে নতুন বছরের ২৮ জানুয়ারি। সূত্র: ওয়েবসাইট