যে জলে আগুন জ্বলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী টিভিতে আজ বেলা তিনটায় দেখানো হবে টেলিছবি যে জলে আগুন জ্বলে। লিখেছেন ও পরিচালনা করেছেন শরাফ আহমেদ। মফস্বলের ছেলে বাচ্চু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়লেও শরীর থেকে এখনো খাঁটি সরিষার তেলের গন্ধ যায়নি। কবিতা লেখে, মাঝেমধ্যে দু-একটা গানও লেখে। বন্ধু সারার অনুরোধে একবার তার সঙ্গে প্রেমের অভিনয় করতে হয়।...১০ বছর পর। একটা এফএম রেডিওতে সাক্ষাৎকার দিচ্ছে বাচ্চু। এখন সে প্রতিষ্ঠিত কবি এবং গীতিকার। কথাবন্ধুর প্রশ্ন, সারাকে ভুলতে পেরেছেন? বাচ্চুর জবাব, তা কি আর ভোলা যায়! ওদিকে অনুষ্ঠানটি শুনছে সারা।