যেতে দেব না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিকা এসেছেন প্রায় অনুষ্ঠানের শেষের দিকে। তাঁকে দেখে সবাই যারপরনাই খুশি। কিন্তু এবার তো সবাইকে যেতে হবে। তাই ফারহানা নিশো এসে বললেন, ‘সারিকা আমি চললাম।’ ‘না না মোটেও না।’ জবাব দিলেন সারিকা। ‘আমি থাকব আর তুমি কোথায় যাবা?’ অনেক বোঝানোর চেষ্টা করলেন নিশো ‘শোনো, আমার লাইভ অনুষ্ঠান আছে। যেতেই হবে।’ সারিকা কি শোনার পাত্রী! অবশেষে সারিকাকে সময় দিয়ে, একসঙ্গে ছবি তুলে, মজা করে তবে যাওয়ার অনুমতি পেলেন নিশো।মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর আনন্দ-আয়োজনের জন্য লিখেছেনইকবাল হোসাইন চৌধুরী, আলতাফ শাহনেওয়াজ, হাসান ইমাম. মো. সাইফুল্লাহ, সুজাত হোসেন, শর্মিলা সিনড্রেলা ও মো. রুবেল