যেন ছুটির দিনের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে শব্দাবলীর নাট্যোৎ​সবে প্রাচ্যনাটের ট্র্যাজেডি পলাশবাড়ী নাটকের একটি দৃশ্য l প্রথম আলো
বরিশালে শব্দাবলীর নাট্যোৎ​সবে প্রাচ্যনাটের ট্র্যাজেডি পলাশবাড়ী নাটকের একটি দৃশ্য l প্রথম আলো

ছুটির দিন নয়, তবু উৎসব প্রাঙ্গণে ছুটির দিনের আমেজ। মনে হচ্ছে যেন ছুটির দিনে বিনোদন খুঁজতে হলে আসছে নগরবাসী। বরিশাল শহরে শব্দাবলীর আন্তর্জাতিক নাট্যোৎসবে গতকাল মঙ্গলবারও ছিল দুটি নাটক। শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে ছিল ভারতের বিহার থেকে আগত নাট্যদল দ্য ফ্যাক্ট আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি প্রযোজিত নাটক সামঝোতা। অশ্বিনীকুমার হলে মঞ্চস্থ হয়েছে ঢাকার প্রাচ্যনাটের ট্র্যাজেডি পলাশবাড়ি। দুই বাংলার দুই নাট্য প্রদর্শনী ছিল দর্শকপূর্ণ।
আয়োজকেরা বলছেন, গত দুই দিন যাঁরা নাটক দেখতে আসছেন, তাঁরা খুবই সমৃদ্ধ দর্শক। নানা প্রতিকূলতার মধ্যেও নাটক দেখার জন্য সময় বের করে নিয়েছেন তাঁরা। বরিশালের নাট্যাঙ্গন বহুদিন পর এ রকম প্রাণ পেল।
সামঝোতা নাটকের মূল গল্প নেওয়া হয়েছে গজনান মধাব মুক্তিবধ-এর রচনা থেকে। এর নাট্যরূপ দিয়েছেন সুমন কুমার। ট্র্যাজেডি পলাশবাড়ি নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
দুটি নাটকের মঞ্চায়ন ছিল অনবদ্য। নাট্য দর্শক সুজয় সেন বলছেন, এমন উৎসব বরিশালে থিয়েটার ও সংস্কৃতিচর্চায় নতুন মাত্রা এনে দিতে পারে। সংস্কৃতির মূল্যবোধ সৃষ্টি ও প্রতিষ্ঠায় এ উৎসব প্রভাব ফেলবে। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও বরিশাল তথা দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।