যেন দুঃস্বপ্নের প্রহর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার বিকেলটা যেন দুঃস্বপ্নের মতো কেটেছে অজয় দেবগনের। ওই দিন ছিল অজয় ও কাজলের ১১তম বিবাহবার্ষিকী। মাদুরাই থেকে গরম হাওয়া ছবির কলাকুশলীদের সঙ্গে মুম্বাই ফিরছিলেন অজয়। আশা, বাড়ি ফিরে কাজলের সঙ্গে মিলে ধুমধামে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করবেন। কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটি চেন্নাইতে অবতরণ করে। ত্রুটি মেরামতে ঘণ্টার পর ঘণ্টা পার হতে থাকে। সময় যত গড়াচ্ছিল, অজয়ের উদ্বেগ তত বাড়ছিল। একপর্যায়ে তাঁর মনে হতে থাকে, দীর্ঘ এক দশকে এবারই বুঝি এ অনুষ্ঠান বরবাদ হয়ে যায়! কিন্তু শেষমেশ স্থানীয় সময় রাত আটটায় তিনি বাড়ি ফিরতে পেরেছিলেন। আর কাজলের সঙ্গে যোগ দিতে পেরেছিলেন ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানে। ওয়েবসাইট।