যেন ভুলে না যাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা আবদুল মতিনের কথা মনে হলেই চোখে ভাসে নবাব সিরাজউদ্দৌলা সিনেমার মোহাম্মদী বেগের ছবি। খুবই ট্র্যাজিক দৃশ্য সেটি। নবাবকে হত্যা করছেন তিনি। খলনায়ক, কিন্তু অভিনয় করেছিলেন দারুণ।
মঞ্চ-টেলিভিশন-চলচ্চিত্র—সবখানেই ছিল তাঁর অবাধ বিচরণ। শিল্পীদের স্বার্থরক্ষায়ও ছিলেন আপসহীন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনে সোচ্চার ছিলেন এই শিল্পী। ১৯৮৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মারা যান। বাংলা মাস অনুযায়ী দিনটি ছিল ১৭ ভাদ্র। বাংলা পঞ্জিকায় আজ ১৭ ভাদ্র। আজ পারিবারিকভাবে পালন করা হবে তাঁর ২৮তম মৃত্যুবার্ষিকী। তাঁর ওয়ারীর বাসভবনে কোরআনখানি ও বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা।