যেন মোগল বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত, মেহেদি, বিবাহ, নিকাহ—হাতে গুনে শেষ করা যাচ্ছে না মোট কত অনুষ্ঠান হলো সাইফ-কারিনার? এবার শুনুন দাওয়াত-ই-ওয়ালিমার কথা। গতকাল বৃহস্পতিবার শর্মিলা ঠাকুরের আয়োজনে এ অনুষ্ঠান হয়ে গেল দিল্লিতে এক সরকারি বাংলোতে। আয়োজকেরা জানিয়েছেন, প্রায় ২০০ বছরের পুরোনো জিনিসপত্র দিয়ে সাজানো হয় বাংলোটি। মোগল আমলের ধাঁচে করা হয় সবকিছু। চাপা-সাদা আর সোনালি রংকে প্রাধান্য দিয়ে সাজানো হয় সবকিছু। বেলি ফুলের সুবাসে ভরা ছিল চারদিক। অতিথির তালিকায় ছিলেন সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, বিজেপির নেতা অরুণ জেটলি, সাবেক ক্রিকেটার কপিল দেবসহ আরও অনেকে। এ সময় কারিনার পরনে ছিল মনীষ মালহোত্রার নকশা করা পোশাক। পিটিআই।