যেভাবে শুরু হলো তাঁদের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশাবা ও আফজাল খান
নওশাবা ও আফজাল খান

বছরের প্রথম রাতের আকাশ ফরসা হয়ে উঠছিল আতশবাজির আলোয়। নিচে ঘুমন্ত শিশু, নারী ও পুরুষ। তাঁদের কাছে গিয়ে কজন জানতে চান, রাতে খেয়েছেন? বছর শুরুর উৎসব হিসেবে তাঁরা গিয়েছিলেন সেসব মানুষের কাছে। সঙ্গে বাক্সভর্তি খাবার। তাঁরা হলেন নওশাবা ও আফজাল।

নওশাবা ও আফজাল দুজনেই টুকটাক অভিনয় ও মডেলিং করেন। মুক্তির অপেক্ষায় নওশাবার ছয়টি সিনেমা। নওশাবা বলেন, ‘গত আট-নয় বছর নিজের মতো করে সব উৎসব পালন করি। সব ধর্মের উৎসব, বাংলা ও ইংরেজি বছরের শুরু ও শেষ দিনগুলো পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। এ বছর আমার সঙ্গে ছিলেন আফজাল খান।’

আহত কুকুর-বিড়াল উদ্ধার করেন আফজাল। গতকাল রাত পৌনে ১২টায় পথ থেকে আহত একটি কুকুরকে উদ্ধার করেন তিনি। পথশিশুদের খাওয়াতে ঘর থেকে খিচুড়ি রেঁধে নিয়ে বের হয়েছিলেন দুজন। আফজাল বলেন, ‘কুকুর-বিড়ালকে খাওয়ানো আমার নেশা। সবাই থার্টি ফার্স্ট পালন করছে নিজেদের মতো করে। আমি পালন করছি আমার নিজের মতো।’ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন আফজাল। কুকুর-বেড়াল পোষা শখ, নাকি অভিনয়—জানতে চাইলে আফজাল বলেন, কুকুর–বিড়াল পোষা নেশা, অভিনয় শখ।