যেমন ছিল অডিও শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে প্রায় সাড়ে ৩০০। বাণিজ্যিক বিবেচনায় এ বছর কোনো অ্যালবাম সে অর্থে হিট না হলেও জনপ্রিয়তার বিচারে আলোচনায় এসেছে হাতেগোনা কয়েকটি। এ ছাড়া বছরজুড়ে নানা ঘটনার মধ্য দিয়ে আলোচিত ছিল সংগীতাঙ্গন। লিখেছেন মনজুর কাদেরসংগীতের বৃৃহৎ আয়োজন২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আয়োজিত হয়েছিল ওস্তাদ জাকির হোসেন নাইট। প্রথম আলোর আয়োজনে ওস্তাদ জাকির হোসেন নাইট অনুষ্ঠানটি এদেশের সংগীতানুরাগীদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতের আয়োজন ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন বিশ্বখ্যাত গায়ক ব্রায়ান অ্যাডামস, সনু নিগম ও শংকর-এহসান-লয়। গত ১৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ব্রায়ান অ্যাডামসের একক কনসার্টটিও ছিল স্মরণে রাখার মতো! এ বছর প্রদান করা হয় ‘সপ্তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। যমুনার পাড়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য অনেক শিল্পী, গীতিকার, সুরকার ও যন্ত্রশিল্পীরা। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে এ আয়োজনে গান করেন বাইরের কয়েকটি দেশের শিল্পীরাও। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে ১৬ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন গ্রুপ। ওই অনুষ্ঠানেও বসে শিল্পীদের মিলনমেলা। ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন’ স্লোগান ধারণ করে এ বছরের ২৬ নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রামে কনসার্টের আয়োজন করে বামবা। কনসার্টটিতে বেশ সাড়াও মেলে।মিশ্র অ্যালবামের আধিক্যগত কয়েক বছরের গড় হিসাব বিবেচনা করলে এ বছর ব্যান্ড কিংবা একক অ্যালবামের চেয়ে মিশ্র অ্যালবাম প্রকাশের হার ছিল বেশি। কয়েকটি মিশ্র অ্যালবাম শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। এর মধ্যে রয়েছে প্রিন্স মাহমুদের নির্বাচিতা, সাজেদ ফাতেমীর গবেষণা ও পরিকল্পনায় ভাওয়াইয়া গানের অ্যালবাম পূবাল বাতাস, ওয়ারফেইজ, হাবিব ও অর্থহীনের সমর্পণ, আরফিন রুমির সুর ও সংগীতে নীলাঞ্জনা, বাসুর সুর ও সংগীতে বিসর্জনের ব্যথা, সুমন কল্যাণের সুরে দেশের গানের অ্যালবাম সালাম বাংলাদেশ, রাজীবের সুরে মেঘ, মাহমুদ সানীর হূদয়ের গল্প এবং তানভীর তারেকের মিশ্র অ্যালবাম কাঁহাতকসহ আরও বেশ কিছু মিশ্র অ্যালবাম।মুঠোফোনে গানের প্রচলনমুঠোফোনে গান প্রকাশের ধারাটা শুরু হয়েছে এ বছরই। নিজের তৃতীয় একক আহ্বান দিয়ে এ ধারাটা নিয়ে এসেছেন হাবিব।আহ্বান-এর গানগুলো প্রথমে বাংলালিংকের মিউজিক স্টেশনে শুনেছেন শ্রোতারা। পরে ডেডলাইন মিউজিক থেকে অডিও সিডি আকারে প্রকাশ করা হয় অ্যালবামটি। শাহ আবদুল করিম, হাসন রাজা ও লালন সাঁইয়ের গান নিয়ে হাবিব, ওয়ারফেইজ ও অর্থহীনের মিক্সড সমর্পণও শুরুতে মুঠোফোনে রিলিজ পায়। মুঠোফোনে প্রকাশিত হওয়া অন্য অ্যালবামগুলো হচ্ছে সোলসের জ্যাম, কুমার বিশ্বজিতের (৪০টি গানের পৃথক চারটি সিডি) মেঘের পালকী, একটা আকাশ, স্বপ্নের আনাগোনা, প্রেমের আবাস, অর্থহীনের অসমাপ্ত-২, তৌসিফের অনিদ্রা প্রভৃতি। সব কটি অ্যালবামই অডিও সিডি আকারে বের হয়। মাইলসের প্রতিচ্ছায়া মুঠোফোনে এলেও সিডি আকারে এখনো আসেনি।নতুনদের অ্যালবাম ও গাননিজের প্রথম একক ঘুড়ি তুমি কার আকাশে উড়ো অ্যালবামের টাইটেল গানটি দিয়ে অনেক শ্রোতার মন জয় করেছেন লুৎফর হাসান। তা ছাড়া এ অ্যালবামের ‘সাদা শূন্য রাত’ ও ‘সানগ্লাস ছিল না বলে’ গান দুটি শ্রোতাদের মন কেড়েছে। ঘুড়ি তুমি কার আকাশে উড়ো অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন সোমেশ্বর অলি। ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল কিশোরের তৃতীয় একক অগোছালো ভালোবাসা। চলতি বছর নাটক ও চলচ্চিত্রের গানে প্রথমবারের মতো সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। সেরাকণ্ঠের ইমরানের প্রথম এককস্বপ্নলোকে অ্যালবামটি চলেছে মোটামুটি। তাঁর অ্যালবামের ‘মন’ গানটি শ্রোতারা গ্রহণ করেছেন। একক অ্যালবাম ছাড়াও মিশ্র কয়েকটি অ্যালবামে পাওয়া গেছে ইমরানের গান। ক্লোজআপ তারকা পুলকের যাবাবর পুলক অ্যালবামটি প্রশংসিত হয়েছে। তৌসিফের অনিদ্রা অ্যালবামটি প্রত্যাশার চেয়ে কম সফলতা পেলেও এ অ্যালবামের ‘এক পা দুপা করে’ গানটি শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। ২০০৬ সালের ডি রকস্টার এবং ২০০৯-এ সাউথ এশিয়ান সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শুভর নতুন অ্যালবাম অনেক কিছু মোটামুটি সফলতা লাভ করেছে। এ ছাড়া আতিকের আপন করে নে, মিনারের আড়ি অ্যালবামগুলোর গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছে।আলোচিত শিল্পীরা২০১১ সালে আলোচনার শীর্ষে ছিলেন তরুণ কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক আরফিন রুমি। বছরের শুরুতে ক্রিকেটের জন্য লেখা গান ‘জ্বলে উঠো বাংলাদেশ’ নিয়ে অনেক বিতর্কে তৈরি হলে শেষে তা কাটিয়ে উঠেন। ‘দূরবীন’ ব্যান্ডের এ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। বিশ্বকাপের স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটির মধ্য দিয়ে নতুন করে আলোচনায় আসেন সংগীতশিল্পী ইবরার টিপু। হূদয় খানের ছোঁয়া অ্যালবামটি প্রত্যাশা অনুযায়ী সফলতা না পেলেও এর টাইটেল গান ‘ছোঁয়া’ ও ‘এত কিছু বোঝো তুমি মন বোঝো না’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানের আলোচিত শিল্পী শফিক তুহিনের একক কোনো অ্যালবাম প্রকাশিত না হলেও মিশ্র অ্যালবাম অনুরাগ-এর ‘প্রথম সূর্যোদয়’ গানটির মাধ্যমে তিনি বছরজুড়েই আলোচনায় ছিলেন। শহীদের একক অ্যালবাম নীলাম্বরীতে শুভমিতা ও শহীদের গাওয়া ‘এক জীবনে এত প্রেম পাবো কোথায়’ গানটি এখন পর্যন্ত সর্বাধিক শ্রোতাপ্রিয় গান। আরফিন রুমির তৃতীয় একক ভালোবাসি তোমায় ছিল মোটামুটি ব্যবসাসফল। প্রিন্স মাহমুদের নির্বাচিতা অ্যালবামের গানটিও শ্রোতারা ভালোভাবে নিয়েছেন। ন্যান্সির নতুন কোনো অ্যালবাম প্রকাশিত না হলেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বেলাল খানের সুরে প্রেমের জন্য পৃথিবী চলচ্চিত্রে ‘পাগল তোর জন্য’ এবং খুঁটি সিনেমার ‘দলিল’ গান দুটি শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। কোনো একক অ্যালবাম প্রকাশিত না হলেও মিশ্র অ্যালবামের গান দিয়ে পড়শীও আলোচনায় ছিলেন বছরজুড়ে। কণার ব্যস্ততা ছিল বছরজুড়ে। চলচ্চিত্র, নাটক ও অডিওতে সমানতালে গান গেয়েছেন তিনি। বছরের শেষের দিকে সিম্পলি কণা শিরোনামে একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।বছরের যত বিয়েবছরের প্রথম দিকে দিনাজপুরের পৌর চেয়ারম্যান শিবলী সাদিককে হুট করেই বিয়ে করেন ক্লোজআপ তারকা সালমা। অনেকটা নীরবে বিয়ে করেন আরেক ক্লোজআপ তারকা রন্টি দাশ। বছরের সবচেয়ে আলোচিত বিয়ে হিসেবে উঠে আসে হাবিব ওয়াহিদের নাম। মায়ের পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। এ বছর আরও বিয়ে করেন সংগীত পরিচালক ফুয়াদ ও সুমন কল্যাণ। তা ছাড়া এ বছর সন্তানের বাবা হন বালাম, ক্লোজআপ তারকা রাজীব ও মুহিন।শিল্পী-প্রকাশকের মধ্যে দ্বৈরথকয়েক বছর ধরেই শিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। গানের রয়্যালটি এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষের এই মতবিরোধ! বছরের শেষ ভাগে এসে তা আরও মারাত্মক আকার ধারণ করে। স্বাক্ষর নকলের অভিযোগে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুলের বিরুদ্ধে মামলা করেন জেমস। সেই মামলায় বাবুলকে আটক করা হয়। পরে জামিনে মুক্তি লাভ করেন বাবুল। এ ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সংগঠন এমআইবি। এ ঘটনার সুরাহা না হলে ব্যান্ডের অ্যালবাম প্রকাশ থেকে বিরত থাকবেন বলে জানিয়ে দেওয়া হয়। এসব নিয়ে বর্তমানে দুই পক্ষের মধ্যেই নীরব সংঘাত চলছে।অ্যালবামহীন শীর্ষ তারকারাবছরের প্রায় পুরোটাই অ্যালবামহীন ছিলেন বেশির ভাগ শীর্ষ শিল্পী। অ্যালবাম তৈরি কিংবা প্রকাশের চেয়ে বছরব্যাপী দেশ-বিদেশের স্টেজ শোতে সর্বাধিক ব্যস্ত ছিলেন আইয়ুব বাচ্চু বা এলআরবি, জেমস ও মিলা। অডিও ইন্ডাস্ট্রির অন্যতম এই তিন শিল্পী গত বছরের মতো এ বছরও অ্যালবাম প্রকাশের কথা বলেও শেষ পর্যন্ত প্রকাশ করতে পারেননি নিজেদের অ্যালবাম।ব্যান্ডের অ্যালবামএ বছর ব্যান্ডের অ্যালবাম প্রকাশের হার ছিল চোখে পড়ার মতো। বেশ কয়েকটি ব্যান্ডের অ্যালবাম এসেছে এবার। এর মধ্যে উল্লেখযোগ্য সোলসের জ্যাম, অর্থহীনের অসমাপ্ত-২, ব্ল্যাকের ব্ল্যাক, শূন্যর গড়ব বাংলাদেশ, পার্থিবের উৎসর্গ নিজেকে, নেমসিসের তৃতীয় যাত্রা, মহাকাল ব্যান্ডের মহাকাল প্রভৃতি।হারিয়েছি যাঁদেরচলতি বছরের ৫ জুন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে হেরে গেছেন পপসম্রাট আজম খান। ক্লোজআপ তারকা আবিদ পৃথিবী ছেড়ে গেছেন ২৯ জুন। বিশিষ্ট সংগীতশিল্পী-সংগঠক অজিত রায় মারা যান ৪ সেপ্টেম্বর। এ ছাড়া এ বছর হারিয়েছি অন্যতম সংগীতপ্রাণ ইলা মজুমদার, মৃদুল কান্তি চক্রবর্তী, পপসম্রাজ্ঞীখ্যাত পিলু মমতাজ, রেনেসাঁ ব্যান্ডের সদস্য মাহবুব মোর্শেদ মুন্নাকে।এ ছাড়া হারিয়েছি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী ভূপেন হাজারিকা, জগজিৎ সিং, মৃণাল চক্রবর্তী ও ঋতু গুহকে।