যেসব ছবি মুক্তি পাচ্ছে আজ
সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে সিনেমা মুক্তির রেওয়াজ হলিউডে। বলিউড কিংবা আমাদের ঢালিউডেও মূলত শুক্রবারেই ছবি মুক্তি পায়। এ সপ্তাহে ঢালিউডে কোনো ছবি মুক্তি পাচ্ছে না। বলিউডে মুক্তি পাচ্ছে বেশ কটি আলোচিত ছবি। তবে হলিউডে মুক্তি পাচ্ছে না সে রকম আলোচিত কিংবা বড় বাজেটের কোনো ছবি। টার্মিনেটর সিরিজের দ্বিতীয় ছবির থ্রিডিতে নতুন করে মুক্তি পাচ্ছে। গত বছরের অ্যানিমেশন ছবি ‘লিপ’ মুক্তি দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য। প্রতি শুক্রবার সকালে আমরা জানিয়ে দেব হলিউড, বলিউড ও ঢালিউডে উল্লেখযোগ্য কোন কোন ছবি আসছে। চোখ রাখতে ভুলবেন না প্রথম আলো অনলাইনে
>বলিউড

ছবির নাম | বাবুমশাই বন্দুকবাজ |
ধরন | অ্যাকশন, থ্রিলার |
পরিচালক | কুষাণ নন্দী |
অভিনয়ে | নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিদিতা বাগ, যতীন গোস্বামী, শ্রদ্ধা দাস, দিব্যা দত্ত |

ছবির নাম | স্নিফ |
ধরন | অ্যাকশন, অ্যাডভেঞ্চার |
পরিচালক | অমল গুপ্তে |
অভিনয়ে | খুশমিত জিল, সুরেখা সিক্রি, সুস্মিতা মুখার্জি, মনমিত সিং |

ছবির নাম | এ জেন্টলম্যান |
ধরন | অ্যাকশন, কমেডি |
পরিচালক | রাজ অ্যান্ড ডি,কে |
অভিনয়ে | সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকুলিন ফার্নান্দেজ, সুনীল শেঠি |