যোগ ব্যায়ামের প্রশিক্ষক এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

অভিনয় দিয়ে খুব অল্প বয়সেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন। তবে এমা ওয়াটসন সব সময়ই অভিনয়ের বাইরের জগৎটাও চেখে দেখতে আগ্রহী। পড়াশোনায়ও ভীষণ সিরিয়াস। এখন তো জানা গেল, ব্রিটিশ এই অভিনেত্রীর যোগ ব্যায়ামের ওপরও রয়েছে গভীর অনুরাগ। যোগ ব্যায়াম প্রশিক্ষক হিসেবে সনদও পেয়েছেন ২৩ বছর বয়সী এমা। চাইলে এমা এখন থেকে যোগ ব্যায়াম প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারবেন। ব্যস্ততার কারণে সেটা সম্ভব না হলেও অন্তত নিজেই নিজের প্রশিক্ষক হিসেবে তো কাজ করতেই পারেন! এএনআই।