যোগগুরুর অনুমতি মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত এখন যোগগুরু বাবা রামদেবের প্রশংসায় পঞ্চমুখ। সঞ্জয় দত্ত ও কঙ্গনা রনৌত জুটির নতুন ছবি নক আউট সরাসরি আটকে দিয়েছিল ভারতের সেন্সর বোর্ড। ছবিতে একটি সংলাপ ছিল রামদেবকে ঘিরে। আর তাতেই আপত্তি সেন্সর বোর্ডের। ছবির সংলাপে রামদেবের নাম ব্যবহার করলে তাঁর লিখিত অনুমতি সেন্সর বোর্ডে জমা দিতে হবে। অগত্যা ছবির পরিচালক রামদেবের মুখোমুখি হলেন। তবে অনুমতি মিলেছে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেললেন সঞ্জয় দত্ত।