যোদ্ধা জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক শহুরে তরুণ চরিত্রেই তাঁকে দেখা গেছে সব সময়। সেই জন এব্রাহাম এবার প্রথমবারের মতো হাঁটতে চলেছেন অতীতের দিকে। মানে, এবারই প্রথম ঐতিহাসিক পটভূমিতে তৈরি কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিতে জনকে দেখা যাবে সে সময়ের একজন বীর যোদ্ধার ভূমিকায়। ছবির জন্য পুরোনো ধাঁচের মার্শাল আর্টে প্রশিক্ষণ নিতে হবে তাঁকে। ‘এটি আমার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। কারণ, এ ধরনের কাজ আমি এবারই প্রথম করছি।’ বলেছেন জন এব্রাহাম। আঠারো শ শতকের পটভূমিতে তৈরি নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করছেন জনের বন্ধু সাবাল শেখাওয়াত। ওয়েবসাইট।