যৌথ প্রযোজনার ছবিতে নিরব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরব এবার ওপার বাংলার ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম পাগলা হাওয়ার বাদল দিনে। পরিচালনা করবেন সুরজিত দাস। জানা গেছে, ছবিটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হবে। নিরব জানান, ছবিটিতে অভিনয়ের জন্য গত সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০ জুলাই তিনি কলকাতা যাবেন। তখন ছবির শুটিংয়ে অংশ নেবেন। নিরব বললেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের ছবিগুলো তো এখন খুবই ভালো হচ্ছে। তাই এই সময় ওখানকার ছবিতে কাজ করার সুযোগ পাওয়া আমার অভিনয়জীবনের জন্য একটি ইতিবাচক ঘটনা। এখন তো বাংলাদেশের অনেকেই ওখানকার চলচ্চিত্রে কাজ করছেন। তাঁদের মতো আমিও ভালো কিছুর জন্য চেষ্টা করব।’