যৌথ শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুরু হয়েছে শিল্পী মুস্তাফা জামান ও রফিকুল শুভর ‘স্বয়ংক্রিয় সত্তা’ শীর্ষক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম ও অধ্যাপক সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।
প্রদর্শনীতে পাঁচটি স্থাপনাকর্ম রয়েছে। এতে নানান মাধ্যমের সমারোহ দেখা যাবে। এ ছাড়া চারটি ভিডিওশিল্প, তিনটি ভাস্কর্য, আলোকচিত্র, ছাপচিত্র প্রভৃতি কাজ রয়েছে। প্রদর্শনী আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে।