র-এর এজেন্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনে যে কত কিছুই হলেন সালমান খান! হতেই হবে যে, অভিনয়জীবন বলে কথা। লোকে বলে, সালমান যা-ই করুন না কেন, কাজটা তিনি ‘দিল’ দিয়েই করেন। তো এবার সেই দিল দিয়ে কাজ করার মতো মোক্ষম একটি চরিত্র পেয়েছেন তিনি। কবির খানের নির্মিতব্য (নাম চূড়ান্ত হয়নি) এই ছবিতে সালমান অভিনয় করবেন ভারতের গোয়েন্দা সংস্থা র-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) এজেন্ট হিসেবে। ছবির শুটিং শুরু হবে এ বছরের শেষ দিকে। সুতরাং অপেক্ষা র-এর এজেন্ট হিসেবে সালমানের কারিকুরি দেখার! ওয়েবসাইট।