রং-তুলিতে আমার পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা কেমন পৃথিবী দেখতে চায়? তাদের সেই ভাবনা তুলে ধরার সুযোগ করে দিতে বিশ্ব পরিবেশ দিবস ২০১২ উপলক্ষে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। গত শনিবার সন্ধ্যায় রবির করপোরেট অফিসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘রং-তুলিতে আমার পৃথিবী’ নামের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা তাদের প্রত্যাশিত পৃথিবীর ছবি এঁকেছে। এতে তিন থেকে ১৪ বছর বয়সী ৮০ জন প্রতিযোগী অংশ নেয়। তাদের ছবিতে ফুটে উঠেছে মানুষের জীবন ধারণের বিভিন্ন বিষয়, যানবাহন থেকে শুরু করে পরিবেশদূষণ, জ্বালানি, খাদ্য ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন পদ্ধতির বিভিন্ন দিক।প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রবির ভাইস প্রেসিডেন্ট (সিএসআর) মহিউদ্দিন বাবর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।