রং-তুলিতে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই প্রাঙ্গণে ছবি অাঁকেন বিপাশা হায়াত
চ্যানেল আই প্রাঙ্গণে ছবি অাঁকেন বিপাশা হায়াত

প্রবীণ বরেণ্য শিল্পীদের তুলির আঁচড়ে ক্যানভাসে উদ্ভাসিত হলো নবীনের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চ্যানেল আই আয়োজিত ‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’। বরেণ্য ৫০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে।
মুক্তিযুদ্ধবিষয়ক এ চিত্রকলা অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেওয়া হয় সম্মাননা। মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের সদস্য সারওয়ার আলী ও জিয়াউদ্দিন তারিক আলীর হাতে সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী প্রমুখ।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন করেন শিল্পী হামিদুজ্জামান খান, আবদুল মান্নান, মনিরুল ইসলাম, বীরেন সোম, সৈয়দ ইকবাল, রণজিৎ দাস, নাসিম আহমেদ নাদভী, শেখ আফজাল, মনিরুজ্জামান, রেজাউন নবী, নাঈমা হক, খালিদ মাহমুদ, অশোক কর্মকার, জাহিদ মুস্তাফা, লায়লা শারমীন, রফি হক, বিপাশা হায়াত, সব্যসাচী হাজরা প্রমুখ। শিশু একাডেমীর খুদে আঁকিয়েরাও চিত্রাঙ্কনে অংশ নেয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন।