রং মিস্তিরির পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙের সঙ্গে, মানে আঁকাআঁকির সঙ্গে সম্পর্ক আছে যেসব নির্মাতার, তাঁদের নিয়ে গড়া হয়েছিল ‘রং মিস্তিরি’। রং মিস্তিরি থেকে বেরিয়ে এসব নির্মাতার একাংশ এবার গড়েছেন নতুন সংগঠন—‘গাধার পাল’। ‘নতুন আর নান্দনিক কিছু করার জন্যই সব সময় চেষ্টা থাকবে গাধার পাল-এর সদস্যদের। আর সে জন্যই এই নতুন সংগঠন।’ বলছিলেন সংগঠনের অন্যতম সদস্য নির্মাতা অনিমেষ আইচ। গাধার পাল-এর উদ্যোগে এরই মধ্যে শুরু হয়েছে একটি জলরং কর্মশালা। ৩০ জুলাই থেকে শুরু হবে চিত্র প্রদর্শনী ও চিত্রনাট্য কর্মশালা। ১৪৬/২ নিউ বেইলি রোডে খোলা হয়েছে গাধার পাল-এর কার্যালয়।