রংতুলিতে বাংলার রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ পারভেজের শিল্পকর্ম
সোহাগ পারভেজের শিল্পকর্ম

বাংলার নিসর্গের রূপ তুলে ধরেছেন শিল্পী সোহাগ পারভেজ তাঁর জলরঙের কাজে। আজ শুক্রবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে তাঁর সাম্প্রতিক কাজের এই প্রদর্শনী। ‘বাংলার রূপ’ নামের এই প্রদর্শনীতে রয়েছে ২৫টি শিল্পকর্ম।
বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্টশিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও শিল্প সমালোচক সামসুল ওয়ারেস। এটি সোহাগ পারভেজের পঞ্চম একক প্রদর্শনী। এটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।