মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল চ্যানেল আই দেশের বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে আয়োজন করে ‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্রাঙ্কন অনুষ্ঠানের। চ্যানেল আই প্রাঙ্গণে বিকেলের এ আয়োজনে চিত্রশিল্পীদের সঙ্গে মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দল, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী ও আবৃত্তিশিল্পীরাও অংশ নেন। আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চিত্রশিল্পীরা অঙ্কিত চিত্রগুলোর বিস্তারিত উপস্থাপন করেন। মূল মঞ্চে সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর, কবি আসাদ চৌধুরী, সৈয়দ হাসান ইমাম ও জয়ন্ত চট্টোপাধ্যায়। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা।চিত্রাঙ্কন করেন লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, শহীদ কবীর, হামিদুজ্জামান খান, বীরেন সোম, আবদুল মান্নান, আবদুস শাকুর শাহ, রেজাউল করিম, শেখ আফজাল, রণজিৎ দাস, নাঈমা হক, নাসিম আহমেদ নদভী, সৈয়দ ইকবাল, মনিরুজ্জামান, জাহিদ মুস্তাফা, রফি হক, রেজাউন নবী, সৈয়দ জাহিদ ইকবাল, অনুকূল চন্দ্র মজুমদার, জহির উদ্দিন, বিপাশা হায়াত প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ আয়োজনে সহযোগিতা করে গ্যালারি চিত্রক। শেষ হলো শিশু একাডেমী বইমেলাজাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ১০ দিনব্যাপী বইমেলা শেষ হলো গতকাল সোমবার। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ বেবী মওদুদ ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান শেখ আবদুল আহাদ। স্বাগত ভাষণ দেন একাডেমীর পরিচালক মো. নুরুজ্জামান।প্রাচ্যনাট নাট্যমেলা সম্পন্নবাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রাচ্যনাট আয়োজিত ছয় দিনব্যাপী নাট্যমেলা শেষ হলো গতকাল। সমাপনী দিনের বিশেষ আয়োজন হিসেবে প্রাচ্যনাট ল্যাব উপস্থাপন করে পারফরমেন্স আর্ট ‘ভোমরা’। শেষ দিনে প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য নাটকটি মঞ্চস্থ হয়। আতশবাজি ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় ‘প্রাচ্যনাট নাট্যমেলা ২০১৩’।প্রাচ্যনাটের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যমেলায় প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, আরণ্যক, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিটসহ বিভিন্ন নাট্যদল অংশ নেয়।ছায়ানটের স্বাধীনতা দিবসের আয়োজনছায়ানট গতকাল সন্ধ্যায় তাদের মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শুরু হয় সম্মেলক কণ্ঠে ‘আজি রক্তনিশি ভোরে’ গানটি দিয়ে। এরপর আলোচনা করেন সৈয়দ হাসান ইমাম। এরপর ছিল সম্মেলক গান ‘এসো মুক্ত করো, মুক্ত করো’। শেষে ছিল সেন্টু রায় নির্মিত তথ্যচিত্র জহির রায়হান-এর প্রদর্শনী। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।আমি বাংলায় গান গাইমিরপুর জল্লাদখানায় গতকাল বিকেলে শিশু-কিশোরদের সম্মিলিত কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ গানটি দিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী আয়োজন। বিভিন্ন সংস্কৃতি সংগঠনের শিল্পীরা এ অনুষ্ঠানে অংশ নেয়। ‘মুক্তিরও মন্দিরও সোপান তলে’ দলীয় সংগীত পরিবেশন করে সপ্তডিঙ্গার শিশু শিল্পীরা। ‘হায়রে আমার মন মাতানো দেশ’ পরিবেশন করে চারুলতা একাডেমী মিরপুর শাখার শিল্পীরা। এ ছাড়া ঘাসফুল শিশু-কিশোর এবং রংধনু শিল্পীসংঘ দলীয় সংগীত পরিবেশন করে। সংবৃত্তা আবৃত্তি দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মিথসক্রিয়া আবৃত্তি পরিষদ দলীয় আবৃত্তি পরিবেশন করে।