রংপুরে আন্তর্জাতিক কবিতা উৎসব
রংপুরে গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। উৎসবের আয়োজন করেছে ত্রৈমাসিক নতুন সাহিত্য পত্রিকা। বিকেলে রংপুর টাউন হলে উৎসব শুরু হয়। উৎসবে বাংলাদেশের কবি ছাড়াও ভারত ও নেপালের কবিরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মুহম্মদ রেজাউল হক। দুই পর্বে বিশেষ অতিথি ছিলেন হাবিবুল হক সরকার, ভারতের সুকুমার দাস গুপ্ত,পার্থ সাহা, প্রাণজি বসাক, আলোক বন্দ্যোপাধ্যায়, মন প্রসাদ, কল্যাণ চট্টোপাধ্যায়। স্বাগত বক্তব্য দেন কবিতা উৎসবের আহ্বায়ক মহফিল হক। ত্রৈমাসিক নতুন সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন আশিস সান্যাল।অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নেপালের সুনীল সরকার, রাকেশ রঞ্জন, দিবাকর ধাকাল, অভিযুগ অধিকারী, রঞ্জুগিরি; ভারতের রমেশ পুরকায়স্থ, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, দেবাশিস চক্রবর্তী, সজিত সাহা, তনুশ্রী পাল, প্রবীর শীল; বাংলাদেশের মোহাম্মদ আবদুল মান্নান, কালীরঞ্জন বর্মণ, গৌরাঙ্গ মোহান্ত, রফিকুর রশিদ, অরুণ সেন, আবদুল্লাহ আল আমিন, মুহম্মদ আলীম উদ্দীন, মনোয়ারা বেগম, দিলরুবা শাহাদৎ, মফিজুল ইসলাম, মাহবুবুল ইসলাম, শরীফা সালোয়া, মোহাম্মদ শাহ আলম, সোহরাব দুলাল, নাসিমা আক্তার, আনওয়ারুল ইসলাম প্রমুখ। আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে বিকেল থেকে।