রংপুরে আন্তর্জাতিক কবিতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। শেষ দিনে তিন পর্বের অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। ‘ত্রৈমাসিক নতুন সাহিত্য’ পত্রিকার আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়। গতকাল দুপুরে প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ভারতের কল্যাণ চট্টোপাধ্যায়, মোহাম্মদ শাহ আলম, বেগম ফেরদৌসী রহমান। এরপর বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের পার্থ রাহা। বিশেষ অতিথি হিসেবে কবিতাবিষয়ক আলোচনা করেন ভারতের রমেশ পুরকায়স্থ, প্রাণজি বসাক, বাংলাদেশের কালীরঞ্জন বর্মণ, গৌরাঙ্গ মোহান্ত। সন্ধ্যার পর দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক কবিতা উৎসবের আহ্বায়ক মহফিল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সত্যপ্রিয় মুখোপাধ্যায়।