রংপুরে কবিতা পাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট কবি ও আবৃত্তিকার উপস্থিত ছিলেন। বিকেলে রংপুর টাউন হলে এই অনুষ্ঠানে গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মো. নূর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল হক, রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক বি এম এনামুল হক। অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন হাবিবুল্লাহ সিরাজী, রফিকুল হক, কাজী রোজী, আসাদ মান্নান প্রমুখ। এ ছাড়াও রবীন্দ্র রচনা থেকে আবৃত্তি করেন রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী, ইকবাল খোরশেদ প্রমুখ।