প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চারুকলা একাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
গতকাল বিকেল তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ভাস্কর অনিক রেজা। উদ্বোধনের পর মেয়র বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এমন আয়োজন সবাইকে মুগ্ধ করেছে।
অনিক রেজা বলেন, সুস্থ সমাজ গঠনে এ ধরনের চিত্র প্রদর্শনীর আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রদর্শনীতে তেল ও জলরঙের ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আজ ও কাল রোববার বিকেল তিনটা থেকে রাত ১০ পর্যন্ত প্রদর্শনী চলবে।