রংপুরে বিভাগীয় পথনাটক উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিভাগীয় পাঁচ দিনব্যাপী পথনাটক উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। রংপুর বিভাগের আট জেলার ২০টি নাট্যদল এই উৎসবে অংশ নেয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ও পথনাটক পরিষদের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। দলগুলো হলো, রংপুরের বিকন নাট্যকেন্দ্র, সারথি নাট্যসমপ্রদায়, রংপুর থিয়েটার, নাট্যচক্র, রংপুর পদাতিক, সারথি একাডেমি, উদীচী, চেতনা, শিখা সংসদ, নাট্যধারা, নাট্যকেন্দ্র, স্পন্দন, দিনাজপুরের আমাদের থিয়েটার, পার্বতীপুরের পার্বতী থিয়েটার, কুড়িগ্রামের প্রচ্ছদ, গাইবান্ধার দাঁড়িয়াপুর থিয়েটার, ঠাকুরগাঁওয়ের শাপলা এবং নীলফামারী ও লালমনিহাটের থিয়েটার। প্রতিদিন চারটি করে নাটক মঞ্চস্থ হয়েছে। শেষ দিনে নৃত্য শিল্পী সংস্থা দলীয় নৃত্য পরিবেশন করে। বিভিন্ন স্থানে নজরুল জয়ন্তীর আয়োজনপ্রথম আলো ডেস্কজাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে ত্রিশালের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নেমেছে ত্রিশাল সদরে নজরুল স্মৃতিবিজড়িত এলাকায়। কবির বাল্যস্মৃতিবিজরিত বিদ্যাপীঠ, নজরুল একাডেমী মাঠের নজরুল মঞ্চ ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে কবির জন্মজয়ন্তী পালন করতে সব প্রস্তুতি সম্পন্ন।আজ বুধবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্থানীয় সাংসদ রেজা আলী। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। পঞ্চগড় প্রতিনিধি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বনমালী ভৌমিক অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া ছিল চিত্রাঙ্কন, গ্রপভিত্তিক নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলসংগীত প্রতিযোগিতা ও নজরুলের গ্রন্থ প্রদর্শনী। আজ বুধবার রয়েছে আলোচনাসভা, হামদ-নাত প্রতিযোগিতা, প্রবন্ধ পাঠ, নজরুলগীতি, নজরুলগীতি ও বিদ্রোহী নজরুল নাটিকা মঞ্চস্থ।চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে। এতে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি। আলোচনা অনুষ্ঠানে বক্তারা কবির স্মৃতিজড়িত বাড়ি কার্পাস ডাঙ্গায় নজরুল কমপ্লেক্স নির্মাণের দাবি জানান।নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ জানান, নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সিরাজগঞ্জ নজরুল একাডেমী আয়োজিত ভাসানী মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার খ ম আখতার। প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।কুমিল্লায় তিন দিনের কর্মসূচি: কবি নজরুলের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে আজ বুধবার বিকেল পাঁচটায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অবস্থিত চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, নজরুলের জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।