রংপুরে বিশ্ব সংগীত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসো বিশ্বকে মেলাই সুরের ঐকতানে’ স্লোগান সামনে রেখে রংপুরে গতকাল মঙ্গলবার বিশ্ব সংগীত দিবস পালন করা হয়েছে। শিল্পী ও সংগীত অনুরাগীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এবং দেশ গঠনে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে রংপুরের সবগুলো সাহিত্য, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে বিশ্ব সংগীত দিবস উদ্যাপন পরিষদ। তারা এ জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল বিকেলে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত হয় আলোচনা সভা। আলোচনা শেষে রংপুরের প্রয়াত, প্রবীণ ও প্রতিনিধিত্বশীল ৩০ জন শিল্পী ও তাঁদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।