রংপুরে ভাওয়াইয়া উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রংপুর হামার রঙে ভরা রে, ও বন্ধু আইসেন হামার বাড়ি...’ সমবেত কণ্ঠে এই সুরের সঙ্গে উঠল মঞ্চের পর্দা। এভাবে দলীয় সংগীতের মধ্য দিয়ে রংপুরে গতকাল বুধবার শুরু হয়েছে বাংলালিংক বিভাগীয় ভাওয়াইয়া উৎসব।স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সাউন্ড টাচ’ এই উৎসবের আয়োজন করেছে। এর স্পনসর মুঠোফোন কোম্পানি বাংলালিংক। উৎসব চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। প্রথম দিন ‘ও কি বন্ধু কাজল ভোমরা’, ‘ও কি গাড়িয়াল ভাই’—এমনি অনেক মাটি ও মানুষের গান পরিবেশিত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ। সাউন্ড টাচের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পৌরসভার মেয়র এ এম আবদুর রউফ, রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল, উৎসব উদ্যাপন পর্ষদের সমন্বয়কারী মাজেদুর রহমান প্রমুখ।