রংপুরে রবীন্দ্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হও মৃত্যুতোরণ উত্তীর্ণ যাক যাক ভেঙে যাক যাহা জীর্ণ’—এই স্লোগান সামনে রেখে রংপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে তিন দিনব্যাপী বিভাগীয় রবীন্দ্র উৎসবে গতকাল শুক্রবার দর্শক-সমাগম বেশ জমে ওঠে।গতকাল দ্বিতীয় দিন রবীন্দ্রনাথের নাটক, সাহিত্য ও সংগীত বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে শহীদ মিনারে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।