প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সোমবার সাত দিনব্যাপী ‘সনিক প্রাইম’ নাট্যোৎসব শেষ হয়েছে। শেষ দিনে নাটক মহুয়া প্রেমে মঞ্চস্থ হয়। রংপুর টাউন হলে নাট্যকেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
নাটকটি লিখেছেন দ্বিজ কানাই, নির্দেশনা দিয়েছেন লিটু সরকার। নাটকটিতে মহুয়া ও নদের চাঁদের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে জেরিন ফারহানা ও গোলাম মোস্তফা।
নাটকটির সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন যথাক্রমে মকসুদার রহমান ও আল আমিন। নাটক শুরুর আগে নাট্য ব্যক্তিত্ব নারী সাংসদ শাহানারা বেগমকে নাটক সম্মননা পদক প্রদান করা হয়।