প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’—এ স্লোগান নিয়ে রংপুরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে দুদিনব্যাপী পথনাট্যোৎসব গতকাল রোববার শেষ হয়েছে।
গতকাল সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের শেষ দিনে বিকন নাট্যকেন্দ্র জাহিদ হোসেন রচিত জীবনধারা, রংপুর পদাতিক মুনীর চৌধুরী রচিত কবর ও নাট্যকেন্দ্র সৈয়দ শামসুল হক রচিত নাটক নূরলদীনের সারাজীবন মঞ্চস্থ হয়।
বিপুলসংখ্যক দর্শক নাটক দেখতে ভিড় করেন। দর্শক শাহজাদ হোসেন বলেন, ‘দুদিনব্যাপী উৎসবে কয়েকটি নাটক দেখেছি। বেশ ভালো লেগেছে। এভাবে নাট্য উৎসবের আয়োজন করা হলে শিল্প টিকে থাকবে।’
মকসুদার রহমান বলেন, মানুষকে জাগিয়ে তুলতে পথনাটক মঞ্চায়ন বিশেষ প্রয়োজন।