রংপুরে শেষ হলো ভাওয়াইয়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের দিনবদলের অনুপ্রেরণা’ স্লোগান নিয়ে রংপুরে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ভাওয়াইয়া উৎসব শেষ হয়েছে গতকাল বোরবার। ভাওয়াইয়া গানের প্রসার ও মানোন্নয়নে রংপুরের সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের আয়োজনে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই উৎসবের আয়োজন করা হয়। এতে বিভাগের আট জেলার ভাওয়াইয়া শিল্পীরা অংশ নেন।গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র গোলাম কবীর। প্রথম দিন থেকেই সংগীতানুরাগী শ্রোতাদের উপচে পড়া ভিড় ছিল শহীদ মিনার চত্বরে। গতকাল সমাপনী দিনে গান হয়েছে দিনভর। এদিন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার শিল্পীরা ভাওয়াইয়া গান পরিবেশন করেন। তারেক-মিশুক স্মরণক্ষুদ্রঋণ নিয়ে গাভি পালন করে সংসার চালান রুহুলের মা রহিমা। রুহুলের বোন কাজ করে তৈরি পোশাক কারখানায়। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় তার বাবা পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। সদ্য মাদ্রাসার পড়ালেখায় ইস্তফা দেওয়া তরুণ রুহুল মামার দোকানে কম্পিউটার ব্যবহার শিখতে যায়। সেখানেই তার পরিচয় ঘটে আরিফের সঙ্গে। সুদর্শন, প্রযুক্তিতে দক্ষ আরিফ রুহুলকে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গিবাদের পথে। রুহুল তার নিজের অজান্তেই পা দিয়ে ফেলে সেই চোরাস্রোতে। তারেক মাসুদ পরিচালিত রানওয়ে চলচ্চিত্রের গল্প এটি। গতকাল রোববার সন্ধ্যায় শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গুণী এই নির্মাতার স্মরণসভায় রানওয়ে ও নরসুন্দর ছবি দুটি প্রদর্শন করা হয়। চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তারেক-মিশুক স্মৃতি পর্ষদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।বিকেল তিনটায় স্মরণ অনুষ্ঠান শুরু হয় নরসুন্দর প্রদর্শনের মধ্য দিয়ে। পরে আরও দেখানো হয় তারেক মাসুদের ওপর প্রসূন রহমান নির্মিত প্রামাণ্যচিত্র ফেরা, সড়ক দুর্ঘটনা নিয়ে মঞ্জুরুল হক নির্মিত প্রামাণ্যচিত্র মৃত্যু ফাঁদ এবং সড়ক নিরাপত্তা নিয়ে সন্দীপ বিশ্বাস নির্মিত প্রামাণ্যচিত্র আবিরের ঘর । এরপর আলোচনা এবং শেষে দেখানো হয় রানওয়ে ছবিটি। স্বাগত বক্তব্য দেন ক্যাথরিন মাসুদ। আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকার মসিহউদ্দীন শাকের, মানবাধিকারকর্মী খুশি কবীর, নির্মাতা মোরশেদুল ইসলাম, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী প্রমুখ। সঞ্চালনা করেন মুনীরা মোরশেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘তাঁদের শরীরী মৃত্যু হলেও কাজের মাধ্যমেই তাঁরা বেঁচে থাকবেন। নতুন প্রজন্ম ধাবিত হবে তাঁদের শিল্পিত পথে।’ ২০১১ সালের ১৩ আগস্ট একটি চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান।শেষ হলো সেলিম আল দীন জন্মোৎসবসকালে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো আর সন্ধ্যায় নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো সেলিম আল দীন স্মরণে নাট্যোৎসব। গত শনিবার শিল্পকলা একাডেমীতে সেলিম আল দীন স্মরণে দুটি উৎসব শুরু হয়েছিল। জাতীয় নাট্যশালায় যৌথভাবে উৎসবের আয়োজন করে সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী। স্টুডিও থিয়েটারে অন্য উৎসবটির আয়োজক স্বপ্নদল।গতকাল সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন নেসা এবং বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর পুরোনো কলা ও মানবিক অনুষদে সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক লুৎফর রহমান।বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত নাটক ধাবমান। এটি নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যায় জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের লেখা নাটক হরগজ-এর মঞ্চায়নের মধ্য দিয়ে স্বপ্নদলের উৎসবটি শেষ হয়।