রংমহল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী টেলিভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক রংমহল। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন শরাফ আহমেদ। এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, ইশানা, রিংকু প্রমুখ।রেজোয়ান চৌধুরীর বাসায় ঘরোয়া আয়োজনে গান শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় মিলন। মিলনকে নিয়ে ব্যবসা করার পরিকল্পনা করে রেজোয়ান। এদিকে শহরের চাকচিক্য ভালো লাগলেও আগের মতো গলা ছেড়ে, মন খুলে গান গাইতে ইচ্ছা করে না মিলনের। যখনই একা থাকে, তখনই নানা কথা ভেসে ওঠে মনে। মায়ের কথা। বোনের কথা। পরীর কথা। একদিন সবকিছু ছেড়ে মিলন ফিরে যায় শিকড়ের কাছে। মিলন এবার গলা ছেড়ে গায়।